• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এক নেতা কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে তিনি মারা যান বলে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জানিয়েছেন।

মৃত আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির (৫৫) নগরের গলাচিপার প্রয়াত চান শরীফের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।

 

নারায়ণগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির।