• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় ফতুল্লা থানা বিএনপির ১০ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় ফতুল্লা থানা বিএনপির ১০ নেতা বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করায় ফতুল্লা থানা বিএনপির ১০ নেতা বহিষ্কার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা বলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা, সহ-সভাপতি মোঃ আলম, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিল্পব,মোঃ মুসলিম আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।

উল্লেখ্য : সদ্য বহিস্কৃতরা দীর্ঘদিন ধরে বিএনপি জোট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা তৎপরতা চালিয়ে আসছেন। দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।