সোনারগাঁয়ের কাঁচপুর থেকে ১৯ মামলার আসামি স্থানীয় যুবলীগের সদস্য টাইগার মোমেন (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে সোনাপুর এলাকার হাজী আমির আলীর ছেলে। গত রবিবার রাত আনুমানিক দেড়টায় গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত টাইগার মোমেন ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক মিয়া(২০) হত্যা মামলার এজহারভুক্ত ৬৫ নাম্বার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, চুরি, মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ও যাত্রাবাড়ী থানায় ১৯ টি মামলা আদালতে চলমান রয়েছে।