নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সমর্থকদের বিরুদ্ধে।এ ঘটনায় ফতুল্লার কাশিপুর এলাকার মো মাহবুবর রহমান মুকুল নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে মুকুল উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী মো শাহ আলমের প্রতীক হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন। অথচ শাহ আলমের সমর্থকরা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার জন্য বিএনপি’র মার্কা হরিণ, তারেক রহমানের মার্কা হরিণ, খালেদা জিয়ার মার্কা হরিণ স্লোগান দিয়ে প্রচারণা চালায়। যা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। একই সাথে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ৩,৭(গ( ১১, ১৮ এবং ৩০ এর সুস্পষ্ট লঙ্ঘন।।উল্লেখিত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।