নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে তারেক রহমানকে নারায়নগঞ্জের ৫ টি আসন উপহার দিব। রবিবার দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্রগ্রামে ফেনী কুমিল্লায় নির্বাচনী সমাবেশ শেষে ঢাকা যাওয়ার পথে নারায়নগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। তিনি রাত ২ টায় সমাবেশে এসে পৌঁছান।সমাবেশে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও বিএনপির ও জোট মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে….