• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১৫ জেলায় ঝড়ের আভাস

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
দেশের ১৫ জেলায় ঝড়ের আভাস

দেশের দুই বিভাগের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং ১৫ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনডি/এসএইচ