• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ১৪:৪২ অপরাহ্ণ
গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮ থেকে কারফিউ জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। একইসাথে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

ওসি বলেন, মূলত বুধবার (১৬ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান ওসি মীর মো. সাজেদুর রহমান।

এনডি/এসএইচ