• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী: ফরিদ আহমেদ মানিক

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ১৪:৫৯ অপরাহ্ণ
তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী: ফরিদ আহমেদ মানিক

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে, তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে সুশৃঙ্খলভাবে চলবে দেশ। চাঁদপুরের হাইমচর উপজেলায় বিএনপির সদস্য ফরম বিতরণকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৮ জুলাই) চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ফরিদ আহমেদ মানিক বলেন, ‘‘তারেক রহমান রাষ্ট্রনায়ক হলে দরিদ্র, দুস্থ এবং বয়স্কদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যা পূর্বে ফ্যাসিবাদের দোসরদের পকেটে যেত।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীসহ অনেকেই।

এনডি/এএসপিআর