• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়নগঞ্জের নতুন পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে বদলি

বিসিএস ২৫ ব্যাচের সভাপতি প্রত্যুষ, সেক্রেটারী জসিম

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ২৩:৪৮ অপরাহ্ণ
নারায়নগঞ্জের নতুন পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে বদলি

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডির পুলিশ শাখার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন পুলিশ সুপার নিযুক্ত করা হয়েছে ডিএমপির লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনকে। দুজনেই বিসিএস ২৫ ব্যাচের।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।