• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রবিনের গ্রেফতার চায় এলাকাবাসী

ফতুল্লা প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ণ
ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রবিনের গ্রেফতার চায় এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লার কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী খালিদ হাসান ওরফে রবিনের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি রবিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

স্থানীয়দের দাবি, রবিন দীর্ঘদিন ধরে প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে।

মাদক ব্যবসায়ী রবিনের অপরাধের দীর্ঘ ইতিহাস

২০১০ সাল: রবিনের মাদক ব্যবসার শুরু।

২০১৩ সালের ১৫ এপ্রিল: ফতুল্লা মডেল থানায় প্রথম মাদক মামলা (নম্বর-৩২)।

২০১৮ সালের ১৯ এপ্রিল: দ্বিতীয় মাদক মামলা (নম্বর-৮০)।

২০২২ সালের ১৩ জুন: ঢাকা রমনা থানায় মাদকসহ গ্রেপ্তার; মামলা (নম্বর-১৭/১৭৯)।

২০২৩ সালের ১০ মে: নরসিংদীর শিবপুর থানায় গ্রেপ্তার; মামলা (নম্বর-১২)।

২০২৩ সালের ১৬ আগস্ট: ফতুল্লায় গ্রেপ্তার; মামলা (নম্বর-৪১)।

২০২৩ সালের ৬ নভেম্বর: ফতুল্লা মডেল থানায় অস্ত্র মামলা (নম্বর-১১)।

একাধিক মামলার আসামি পরও রবিনের অবাধ বিচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে।

সূত্র জানায়, ফ্যাসিবাদ সরকারের পতনের পর প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে রবিন নতুন করে মাদক ব্যবসা চাঙ্গা করে। কুমিল্লা সীমান্ত দিয়ে ফেনসিডিল ও গাঁজা এবং কক্সবাজার থেকে সড়ক পথে ইয়াবা এনে নারায়ণগঞ্জে পাইকারি বিক্রি করছে। অনেক সময় চালান আসে নৌপথেও।

রবিন শুধু ফতুল্লায় সীমাবদ্ধ নয়, রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক চক্র ও কুতুবপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী মিঠুনও রবিনের কাছ থেকে পাইকারি মাদক সংগ্রহ করে।

স্থানীয় এলাকাবাসীর দাবী,  মাদক ব্যবসায়ী রবিনের গ্রেফতার কর আইনের আওতায় আনা হোক।