• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিষাক্ত মদ খেয়ে ৪ জনের মৃত্যু

দিগন্ত ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে বিষাক্ত মদ খেয়ে ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদপানে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০) রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)৷

এছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে রাজধানী ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।

স্থানীয় সূত্র জানা যায়, অতিরিক্ত ও বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতদের জানাজা সম্পন্ন করে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।