• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টাংগাইল যৌন পল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেফতার

দিগন্ত ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১৫:৫৫ অপরাহ্ণ
টাংগাইল যৌন পল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেফতার

টাঙ্গাইল যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। যুবলীগ নেতা শাহ জনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী। সে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।
জানা যায়, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) সকাল ১১টায় শহরের সিটি ব্যাংক (মদের ঘর মোড়) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায়। এ ঘটনায় খোকন আহমেদ বাদি হয়ে সদর থানায় ২৩০ জনকে আসামি করে মামলা করেন। উক্ত মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনিকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।