নারায়ণঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সেলিম (৩২) নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় “মাদক সম্রাট” হিসেবে পরিচিত শিপলু (৩৩) কৌশলে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃত সেলিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
পলাতক শিপলু বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে বন্দর উপজেলার পুনাইনগর এলাকায় মাসুদ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়।
পরে রোববার (৫ অক্টোবর) দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় বন্দর থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং- ৬(১০)২৫) দায়ের করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সেলিম ও পলাতক শিপলু বহুদিন ধরে এলাকায় প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে।