• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জামিনে মুক্ত সাংবাদিক জিসান

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
অবশেষে জামিনে মুক্ত সাংবাদিক জিসান

সরকারি কাজে বাধাদান ও পুলিশের উপর হামলা মামলায় দীর্ঘ ৭০ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়নগঞ্জের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান ও তার বাবা মো হানিফ।  বৃহস্পতিবার (২৪ জুলাই) সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

নারায়নগঞ্জের জেল সুপার ফোরকান জানান, উচ্চ আদালতের জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পরই তাদের মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের ঘটনায় পুলিশের করা মামলায় সাংবাদিক জিসান ও তার বাবা মো হানিফকে সরকারি কাজে বাধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলায় আসামি করা হয়।এবং বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।