নারায়নগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুরাদপুরে অবস্থিত বন্দর ষ্টীল মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি ছোড়া, ১ টি চেইন দা ও ১ টি চাপাতি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে ০৬ (ছয়) জন ডাকাত গ্রেফতার।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য হলোঃ ১। খায়রুল বাদশা (৩২), পিতা-মৃত আঃ আওয়াল, মাতা-সেলিনা আক্তার, ২। মোঃ সোহেল (৩৫), পিতা-মৃত আঃ বাতেন, মাতা-ফিরোজা বেগম, ৩। মোঃ ইমন (২৪), পিতা-আঃ হক, মাতা-হাসনে আরা, ৪। মেহেদী হাসান (২৮), পিতা-মৃত আঃ আওয়াল, মাতা-সেলিনা আক্তার, ৫। মোঃ রবিন (৩২), পিতা-জাহের, মাতা- মোসাঃ তাসলিমা এবং ৬। মোঃ শাহ আলম (৩৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা-হাসেদা বেগম। এরা সবাই বন্দর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।