নারায়নগঞ্জের আড়াইহাজারে কীটনাশক খেয়ে যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ সোয়াইব(১৮) ঐ এলাকার মিয়া হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার সকাল ১০ টার দিকে মোঃ সোয়াইব তার মায়ের সাথে রাগারাগি করে কীটনাশক (কেড়ি পোকা মারার বিষ ) খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২.০০ টার সময় মৃত ঘোষণা করেন।পরবর্তীতে স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে।