২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান এ বাজেট ঘোষণা করেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম ও তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ।
নাসিক প্রশাসক কামরুজ্জামান বলেন,নগরবাসীর জীবনমানের উন্নয়ন ও পরিকল্পিত শহর গঠনের লক্ষে এ বাজেট প্রনয়ণ করা হয়েছে।
এরে সড়ক ও ড্রেন নির্মাণ, পুননির্মান, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা সাংস্কৃতিক ক্রীড়া, শিক্ষা, মশা নিধন, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন, কমিউনিটি সেন্টার সহ নাগরিক সুবিধা নিশ্চিত করণে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার সঞ্চালন পাইপলাইন, ৩০০ কিলোমিটার বিতরণ পাইপলাইন, ৩৫ হাজার হোল্ডিংয়ে স্মার্ট মিটার সংযোগ সহ পানি সরবরাহ সংযোগ ৩৫ কিলোমিটার ড্রেন, পাঁচ হেক্টর জমিতে পার্ক নির্মাণ, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। পাশাপাশি খাল পুকুর পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, জালকুড়িতে স্থায়ী ড্রাম্পিং নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসকের কাছে ইতোমধ্যে ২৩৪ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঋষিপাড়া ও ইসদাইরে ৩৬৯ টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৬ নম্বর ওয়ার্ডের নাগবাড়িতে সাধু নাগ মন্দিরের নির্মাণ কাজ এগিয়ে চলছে।
ডেংগু ও চিকনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন থাকতে অনুরোধ করে তিনি বলেন, সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও বাসাবাড়ি ও আংগিনা পরিস্কার রাখা নগরবাসীর দায়িত্ব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ৩৪ টি স্ট্রিট ম্যামোরি স্ট্যাম্প স্থাপন ৪ টি কবর সংরক্ষণ সহ না উদ্যোগ হাতে নিয়েছে সিটি করপোরেশন। একই সাথে সমাজকল্যাণ ও বস্তিবাসীর উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা, ক্ষুদ্র ঋন ও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের সহায়তা দেওয়া হচ্ছে।