• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

বন্দর প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ২২:০৭ অপরাহ্ণ
বন্দরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

বন্দরে ২৫ পিছ ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বন্দর উপজেলার বেঁজেরগাও এলাকার আবদুল মতিন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে আবদুল্লা (২৫)।

গ্রেফতার কৃতদের নামে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে বন্দর থানা পুলিশ। যাহার নাম্বার ৬৬(৮) ২৫

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  দুপুরের উল্লেখিত মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (২৭ আগস্ট)  তাদেরকে বন্দর উপজেলার মিরকুন্ডি ব্রীজের পাকা রাস্তার উপর ভাসমান ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়।

বন্দর থানা পুলিশের সুত্রে জানা যায়, গ্রেফতার কৃত রা দীর্ঘদিন যাবত বন্দরের মিরকুন্ডি এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।