• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেংগু পরীক্ষার কিট ও গর্ভবতী নারীদের আয়রন ট্যাবলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ২২:৩৫ অপরাহ্ণ
৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেংগু পরীক্ষার কিট ও গর্ভবতী নারীদের আয়রন ট্যাবলেট বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য ডেংগু কিট ও পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় নারীদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নবনির্মিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মশিউর রহমান ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা: আবুল বাশার ,সহ আরও অনেকে।

জেলা প্রশাসক বলেন, নারায়নগঞ্জে গত মাসের তুলনায় এ মাসে ডেংগুর প্রকোপ কিছুটা বেড়েছে। নিয়ন্ত্রণে রাখতে আমাদের সচেতনতার বিকল্প নেই।