• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা সকাল ১০টায় শুরু

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা সকাল ১০টায় শুরু

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ৯ জুলাই আসনবিন্যাস প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টিসহ মোট তিন হাজার স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এনডি/এসএইচ