• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মাজেদুল হক

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মাজেদুল হক

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় “চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে থমথমে সাইনবোর্ড” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মাজেদুল হক মাজু।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।বিবৃতিতে স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মাজেদুল হক মাজু জানান, গত ২১/০৪/২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ’যুগের চিন্তা পত্রিকায় “চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে থমথমে সাইনবোর্ড” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার ছবি ও নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে নিউজ পরিবেশন করে যাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো দাবী করেন,ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকের কাছে অনুরোধ,ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আমার সম্পর্কে আরো খোঁজ খবর নিয়ে প্রকাশিত অভিযোগের বিষয়ে আমার সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে তারপর নিউজ করা উচিত।