• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা বিএনপির শুক্রবারের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে শনিবার

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ১৩:০১ অপরাহ্ণ
জেলা বিএনপির শুক্রবারের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে শনিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের বিক্ষোভ সমাবেশ একদিন পিছিয়ে ১৯ জুলাই পালন করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, আগামী শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরে বিএনপি ছাড়াও অন্য কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। ফলে ওইদিন যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জেলা বিএনপি তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল কর্মসূচি ১ দিন পিছিয়ে ১৯ জুলাই রোজ শনিবার একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শনিবার (১৯ জুলাই) জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ।

এনডি/এএসপিআর