• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আলমকে নমিনেশন না দিলে তারেক রহমানকে ঘেরাও করবো: লুৎফর রহমান খোকা

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ণ
শাহ আলমকে নমিনেশন না দিলে তারেক রহমানকে ঘেরাও করবো: লুৎফর রহমান খোকা

আগামী নির্বাচনে ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ আসনে আমরা শাহ আলমের নমিনেশন আনবো। এই আসনে শাহ আলমকে নমিনেশন না দিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিএনপি মহাসচিব, খালেদা জিয়া, তারেক রহমানকে ঘেরাও করবো। মঙ্গলবার(২৩ জুলাই) ফতুল্লার ভুইগড় সোনালী সংসদ ক্লাব মাঠ বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা লুৎফর রহমান খোকা।

নতুন রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে লাভ হবে না। সঠিক সময়ে বিএনপি নির্বাচন আদায় করে আনবে। আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট দোসরদের সাথে যারা আঁতাত করে রাজনীতি করেছে তাদের বিএনপির সদস্য করা যাবে না। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে জেল নির্যাতন সহ্য করেছে তাদেরকে পদায়ন করা হবে, মুল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা।