নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল (৫৫) এবং চাচা জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহা শেখ নেতৃত্বে ছাত্র জনতার ওপর নির্যাতন চালানো হয়। এছাড়াও, আওয়ামী লীগের শাসনামলে তালহা শেখ ও তার পরিবারের সদস্যরা এলাকায় প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।