নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর সজীব সাহা অভিজিতের নেতৃত্বে একটি টিম শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চিড়াইপাড়া (লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন) আল মদিনা বাংলা খাবার হোটেল এর সামনে থেকে রফিক নামে এক মাদক কারবারি কে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতার কৃত রফিক ওরফে সিএনজি রফিক (৫৪),লাঙ্গলবন্দ বন্দর এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
একই দিন জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর বিরাজ দাসের নেতৃত্বে রাত আনুমানিক ৯ টায় সিদ্ধিরগঞ্জ মৌচাক মিজমিজি এলাকার ফয়সাল টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে মোঃ সাইফুল (৪৫), কে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতার কৃত মাদক কারবারি সাইফুল সোনারগাঁও উপজেলার নয়াপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।