নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বচ্ছ ভাবমূর্তির নেতা। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে এসেছেন। এজন্য তাকে জেলে যেতে হয়েছে অসংখ্য বার।বারবার তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে জেলা বিএনপির আহবায়ক হয়েছেন তিনি।দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে সর্বোচ্চ স্থানে আসীন হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের আপোষহীন নেতৃত্ব, সততা, ক্লিন ভাবমূর্তির জন্য তৃণমূলে রয়েছে তার ব্যপক গ্রহনযোগ্যতা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে ২৩৭ টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে।এরমধ্যে মামুন মাহমুদের নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের দাবী চুড়ান্ত মনোনয়নে দীর্ঘদিনের পরীক্ষিত, সৎ, ত্যাগী ক্লিন ইমেজের নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মুল্যায়ন করা হোক। নারায়ণগঞ্জের রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে মামুন মাহমুদের বিকল্প নেতৃত্ব নেই।