• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান পরিবারের দোসর বন্দর ইউপি চেয়ারম্যান এহসান ধরাছোঁয়ার বাহিরে

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
ওসমান পরিবারের দোসর বন্দর ইউপি চেয়ারম্যান এহসান ধরাছোঁয়ার বাহিরে

ওসমান পরিবারের দোসর বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা থাকলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ফতুল্লা থানার মামলা নং ১৬/২৪, ২৬/২৪, সদর থানার মামলা নং ০৩/২৪, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৩৩১/২৪। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা সরকারি অর্থ আত্নসাতের মামলাও রয়েছে। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর সম্প্রতি আবার প্রকাশ্যে আসার চেস্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় জামায়াত, বিএনপি ও পুলিশের সাথে গোপন আঁতাত করে সে তার অনুগত লোকজন দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ওসমান পরিবারের ঘনিষ্ট হওয়ার সুবাদে সাধারণ মানুষদের জিম্মি করে সম্পত্তি দখল, চাঁদাবাজি, মাদক ব্যাবসায়ীদের প্রশ্রয়, অবৈধ বালু ভরাট, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা মালিক হয়েছে সে। আধিপত্য কায়েম করতে তার অনুগত বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারেনি।পলাতক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিপুল পরিমান অর্থ দিয়ে সহযোগিতা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী সরকারের পতনের পর তাকে এখনো গ্রেফতার করতে না পারায় সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরে আসছে না।অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।